শিরোনাম
Home » সর্বশেষ » যাচাই-বাছাইয়ে কিশোরগঞ্জ-৬ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

৮ প্রার্থীর মনোনয়ন বৈধ;

যাচাই-বাছাইয়ে কিশোরগঞ্জ-৬ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

54 / 100 SEO Score

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ-৬, ভৈরব-কুলিয়ারচর আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ ৩ জানুয়ারি, শনিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই কার্যক্রমে মনোনয়নপত্রে ত্রুটি, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও বিধি অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

সম্পদ ও দায়, বার্ষিক আয়ের বিবরণী তথ্য না দেয়ার কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আয়ুব হোসেন, সম্ভাব্য অর্থ প্রাপ্তি, সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকার কারণে কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া, সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করার কারণে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম সম্পদ ও ১শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় সতন্ত্র প্রার্থী শরিফুল হক জয়ের মনোনয়ন বাতিল হয়।

১২জন প্রার্থীর মধ্যে ৮জন বৈধ প্রার্থী হলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: শরীফুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আতাউল্লাহ আমিন, জনতার দল মনোনীত প্রার্থী নূরুল কাদের সোহেল, গণফোরাম মনোনীত প্রার্থী শাফি উদ্দিন আহমদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. রুবেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ মুছা খান, ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নাঈমুল হাসান। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি, নির্ধারিত তারিখে কিশোরগঞ্জ-৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রথম ধাপে জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনোনয়ন যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন অফিসারগণ। এসব তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা নির্বাচন অফিসার মো: সাদ্দাম হোসেন।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম