শিরোনাম
Home » সর্বশেষ » ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরবে

ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

60 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ ১০ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টায় ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় তুলাকান্দি গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু হয় সারাদেশের ন্যায় ভৈরবেও। প্রথম ধাপে শিমুলকান্দি ইউনিয়নের ৮১৭টি পরিবারের নারীদের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ফ্যামেলি কার্ডের মাধ্যমে
উপকারভোগীরা প্রতিমাসে আড়াই হাজার টাকা তুলতে পারবে। এতে দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দেবে।
ভৈরব উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচএম আজিমুল হক, ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, শিমুলকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আল-আমিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষজন।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম