শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরব উদয়ন স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কমলপুর নিউটাউন শাখা;

ভৈরব উদয়ন স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

66 / 100 SEO Score

ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর, শনিবার সকালে ভৈরব শহরের কমলপুর নিউটাউন এলাকায় অবস্থিত ভৈরব উদয়ন স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম।

ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখায় বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবি- নিউজ টুডে

স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট লেখক ও অভিনেতা মতিউর রহমান সাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, স্কুলটির প্রতিষ্ঠাতা সদস্য ডা: মনিরুল হক এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ ফরহাদ প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলটির একাডেমিক ইনচার্জ আফসানা মিমি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান। এরপর আলোচনা সভা শেষে সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানা ইলমা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখায় বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে শিক্ষকদের ফটোসেশান। ছবি- নিউজ টুডে

ফলাফল ঘোষণার পর অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম