কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২মার্চ, রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে
ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান। এসময় তিনি ওই অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অভিজ্ঞতা বিনিময় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল হকের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র সাংবাদিক রাহাত ভূইয়া সবুজ, ব্যাংক কর্মকর্তা মো: নজরুল ইসলাম সহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা বিদ্যালয়ের স্মৃতিচারণ, শিক্ষার উন্নয়ন, এবং সম্প্রদায়ের সাথে বিদ্যালয়ের সম্পর্ক বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও শিক্ষার্থীদের মনোবল বাড়ানো ও শিক্ষার মান উন্নয়নে প্রাক্তনদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার আলোকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজ টুডে / এম.আর রুবেল
