কিশোরগঞ্জের ভৈরবে উৎসব মূখর পরিবেশে বাংলাদেশের অন্যতম প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি-এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রবিবার দুপুরে ব্যাংকের ভৈরব শাখা প্রাঙ্গণে ভৈরব শাখা কতৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এর পুরোনো গ্রাহক ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি র সভাপতি এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তাজভৈরবী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসাদুজ্জামান জামান, ব্যবসায়ী হাজী সুমন মিয়া, ইব্রাহিম খলিল, জাহাঙ্গীর হোসেন, বাছির উদ্দিন, লন্ডন প্রবাসী সালমা বেগমসহ আরো অনেকে।

এতে সভাপতিত্ব করেন এবি ব্যাংক ভৈরব বাজার শাখার ম্যানেজার শাহনূর আলম। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও গ্রাহকদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, ব্যাংকটির ভূয়সী প্রশংসা করে দীর্ঘ সময়ের পথচলা ও সেবামূলক কার্যক্রমের স্মৃতিচারন করেন। এবং বর্তমান সময়েও ব্যাংকের কার্যক্রম তথা ভৈরব শাখার ম্যানেজারসহ সকল কর্মকর্তা কর্মচারীদের আচার-আচরণ ও গ্রাহক সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সেইসাথে আগামী দিনে আধুনিক সেবার মাধ্যমে ব্যাংকটি আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এবি ব্যাংকের ভৈরব শাখা ব্যবস্থাপক তার বক্তব্যে বলেন, “এবি ব্যাংক ৪০ বছর ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের পাশে থাকতে চাই।অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও এবি ব্যাংকের সাফল্য কামনা করেন এবং দীর্ঘদিনের সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষ হয়।
নিউজ টুডে/ এম.আর রুবেল
