শিরোনাম
Home » সর্বশেষ » বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

62 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব শাখা। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব পৌর আমীর হাজী শাহজাহান সরকার এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম রফিকুল ইসলামের বড় ছেলে এডভোকেট রাকিব শরফুদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, সাবেক আমীর মোঃ কামরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মুছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মাওলানা আজিজুল হকসহ উপজেলা শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি প্রভাষক সাইদুর রহমান সাইফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজ টুডে / এম আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম