ঈদ মানেই নতুন পোশাক, আনন্দ আর স্মৃতিময় মুহূর্ত ধরে রাখার সময়। অনেকের কাছে ডিএসএলআর ক্যামেরা না থাকলেও এখন আর চিন্তার কিছু নেই। আধুনিক স্মার্টফোন দিয়েই কিছু সহজ কৌশল মেনে চললে তোলা সম্ভব দারুণ মানের ছবি। সঠিক ব্যবহার জানলেই আপনার ছবিও হতে পারে প্রায় ডিএসএলআরের মতো আকর্ষণীয়।
আলোই ছবির প্রাণ:
ভালো ছবি তোলার জন্য প্রাকৃতিক আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকাল বা বিকেলের নরম আলো ব্যবহার করলে ছবিতে স্বাভাবিক উজ্জ্বলতা আসে। সরাসরি তীব্র রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থানে ছবি তুললে স্কিন টোন আরও সুন্দর দেখায়।
লেন্স পরিষ্কার রাখা জরুরি:
ফোনের ক্যামেরায় ধুলা বা আঙুলের দাগ থাকলে ছবি ঝাপসা হয়ে যায়। তাই ছবি তোলার আগে নরম কাপড় দিয়ে লেন্স পরিষ্কার করে নিন।
গ্রিডলাইন ব্যবহার করুন:
ক্যামেরার সেটিংসে ‘গ্রিড’ চালু করলে ফ্রেম ঠিকভাবে সাজানো সহজ হয়। এতে ছবি আরও ব্যালান্সড ও প্রফেশনাল দেখায়।
পোর্ট্রেট মোডে তুলুন ছবি:
মানুষের ছবি তুলতে পোর্ট্রেট মোড ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে সাবজেক্টকে আলাদা করে ফুটিয়ে তোলে—যা ডিএসএলআরের মতো ফিল দেয়।
ক্যামেরা স্থির রাখুন:
ঝাপসা ছবি এড়াতে ফোন স্থির রেখে ছবি তুলুন। প্রয়োজনে দুই হাতে ধরুন বা কোনো স্থির কিছুর উপর ভর দিন। টাইমার ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।
জুম না করে কাছে যান:
ডিজিটাল জুম ব্যবহার করলে ছবির মান কমে যায়। তাই সম্ভব হলে সাবজেক্টের কাছে গিয়ে ছবি তুলুন।
এইচডিআর মোড ব্যবহার করুন:
আলো ও ছায়ার ভারসাম্য রাখতে HDR মোড ব্যবহার করুন। এতে ছবির উজ্জ্বল ও অন্ধকার অংশগুলো পরিষ্কারভাবে ফুটে ওঠে।
এডিটিংয়ে দিন শেষ ছোঁয়া:
ছবি তোলার পর ব্রাইটনেস, কনট্রাস্ট ও স্যাচুরেশন সামান্য ঠিক করে নিলে ছবিতে প্রফেশনাল লুক আসে।
সব মিলিয়ে, ভালো ছবি তোলার জন্য দামি ক্যামেরা নয়—সঠিক কৌশলই সবচেয়ে বড় বিষয়। এই ঈদে স্মার্টফোন দিয়েই ধরে রাখুন আপনার জীবনের সেরা মুহূর্তগুলো।
নিউজ টুডে / এম. আর. রুবেল
