শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিম গ্রেফতার

ভৈরবে ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিম গ্রেফতার

59 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে ১৩০ পিস ইয়াবাসহ ইব্রাহিম মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইব্রাহিম মিয়া উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমাড়া গ্রামের মুজিবর মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবির। এ সময় তার সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ জানায়, ইব্রাহিম মিয়া তার বাড়ির পাশে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ১৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় ইব্রাহিম মিয়াকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভৈরব থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক এমদাদুল কবির বলেন, মঙ্গলবার রাতে মাদক কারবারি ইব্রাহিমকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এবিষয়ে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম