কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহৃত এক কিশোরীকে (১৭) রাজধানীর উত্তরা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় অপহরণের অভিযোগে শাকিল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত শাকিল ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে ঢাকার উত্তর-পূর্ব এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত শাকিলকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক শাকিলকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব।
র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গত ২৫ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। আইনি প্রক্রিয়া শেষে আটক শাকিলকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী এক শিশু ছাত্রীকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শাকিল মিয়া তার সহযোগীদের নিয়ে তাকে অপহরণ করে।
এ ঘটনায় কিশোরীর বাবা ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে র্যাব-১, সিপিসি-২ উত্তরা ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং শাকিল মিয়াকে আটক করা হয়।
নিউজ টুডে / এম.আর রুবেল
