শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবের মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

ওজনে কম দেওয়ার অভিযোগে

ভৈরবের মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

66 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে ওজনে কম দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১১ মার্চ, বুধবার দুপুরে ভৈরব উপজেলা প্রশাসন ও নরসিংদী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকায় মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশন এবং কমলপুরে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভৈরবে মিন্টু মিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

অভিযানের সময় ডিসপেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করে মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশনের পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার কম জ্বালানি কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন–২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে শহরের কমলপুরে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনের ডিসপেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করে সঠিক মান পাওয়া গেছে বলে জানিয়েছে বিএসটিআই।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান, পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে এবং ভৈরব থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভৈরবে মিন্টু মিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক জানান, ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্পটিকে ১লাখ টাকা জরিমানা করেছি। ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

 

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম