শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভৈরবে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

62 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় শহরের নিউটাউন এলাকার ফুড প্যালেস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল হক রুজেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন।

ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ভৈরবে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই সংগঠন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজ টুডে / এম আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম