শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ

ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ

65 / 100 SEO Score

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ, বুধবার বিকেলে শহরের ভৈরবপুর ফলের আড়ত এলাকায় অবস্থিত এনসিপি’র কার্যালয়ে ঈদ বাজার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান সমন্বয়ককারী হিসেবে উপস্থিত ছিলেন রিসান কবির (আর.কে)। এছাড়াও উপস্থিত ছিলেন আশরাফুল রিদয়, আবির হোসাইন, সোহেল মিয়া, রোহানুর রহমান আলভি, প্রতিভা আক্তার, ইউসুফ মিয়া, হানিফ মিয়া, আনাস মিয়া, বিজয় মিয়া, রিয়াদ মিয়াসহ এনসিপি উপজেলার শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী ও তাদের নিজস্ব অর্থায়নের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। এবারের কর্মসূচিতে ১২টি ওয়ার্ডের মোট ৬০টি অসহায় পরিবারের মধ্যে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ১ কেজি পোলাও চাল, ৫০০ গ্রাম ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ প্যাকেট সেমাই, ২ প্যাকেট দুধ, ১ প্যাকেট নুডলস ও ১ লিটার তেল। উপকারভোগীরা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম