শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত ১৫

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত ১৫

58 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ ৭ এপ্রিল, মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের চন্ডিবের হাসপাতালের মোড় এলাকায় সংঘর্ষ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগের দিন সোমবার রাতে চন্ডিবের হাসপাতালের মোড়ের শাহেদ আলী ও বাচ্চু মিয়ার লোকজনের মধ্যে সামান্য বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে ১৫জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়জুল ইসলাম এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ। তাদের নেতৃত্বে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ থামাতে পুলিশকে সহযোগিতা করেন ভৈরব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলামসহ বিএনপি নেতাকর্মীরা।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কয়েজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম