শিরোনাম
Home » সর্বশেষ » কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরব;

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

64 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। আজ ৩ এপ্রিল, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার কৃষকের মধ্যে এসব প্রণোদনা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন ভৈরব উপজেলা প্রশাসন।

এসময় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। ​উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগমের সঞ্চালমায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো: শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, কৃষি অফিসের মাধ্যমে উপজেলার ৩ হাজার কৃষককে বীজ ও সার দেয়া হয় এবং উপজেলা পাট উন্নয়ন অফিসের মাধ্যমে ২০০৪জন কৃষককে পাট বীজ প্রদান করা হয়।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম