কিশোরগঞ্জের ভৈরবে শতাধিক চিকিৎসকের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সর্বসম্মতিক্রমে ‘ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। এই সংগঠনের সভাপতি হিসেবে প্রখ্যাত ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক হিসেবে সাজেদা আলাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। গত ১৮ মার্চ, বুধবার শহরের জান্নাত রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে বার্ষি ক সাধারণ সভায় উক্ত কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরবের প্রবীণ চিকিৎসক ও খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মো. ফারুক। তাঁর তত্ত্বাবধানে স্বচ্ছ ও সর্বসম্মত প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হয় বলে জানাগেছে।
নির্বাচিত সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক ডাক্তার মো. নজরুল ইসলাম জানান, ভৈরবের চিকিৎসকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ‘ডক্টরস ক্লাব অব ভৈরব’ কাজ করবে, যা চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠিত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আরও জানান, ভবিষ্যতে ভৈরবের সর্বস্তরের মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।

ডক্টরস ক্লাব অব ভৈরবের নতুন কমিটির সভাপতি ডা: আব্দুল্লাহ আল মাসুদ ও সম্পাদক ডা: মো: নজরুল ইসলাম
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ সংগঠন চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করবে এবং এলাকার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
সবশেষে নবনির্বাচিত প্রতিনিধিরা সকলের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরও বলেন, ‘ডক্টরস ক্লাব অব ভৈরবের ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে ১২জন চিকিৎসক উপদেষ্টা হিসেবে রয়েছেন। উপদেষ্টারা হলেন- প্রফেসর ডাক্তার মো. ফারুক, প্রফেসর ডাক্তার হাবিবুর রহমান, ডাক্তার মির্জা মো. শাহান, ডাক্তার লায়লা আক্তার, ডাক্তার আজিজুল হক স্বপন, ডাক্তার আমিন উদ্দিন, ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার আবদুল্লাহ আল মারুফ, ডাক্তার এ.বি সিদ্দিক, ডাক্তার হাবিবুর রহমান, ডাক্তার ওসমান গণি ও ডাক্তার মিজানুর রহমান কবির।

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপিকে ফুলের শুভেচ্ছা জানান ডক্টরস ক্লাব অব ভৈরবের সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক ডাক্তার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সদস্যরা।
এছাড়াও নবগঠিত কার্যকরী পুর্নাঙ্গ কমিটিতে সভাপতি পদে রয়েছেন, ডাক্তার আবদুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মো. রাজিব মিঞা, সহ-সভাপতি পদে অধ্যাপক ডাক্তার মো. সেলিম রেজা, ডাক্তার মাহফুজুর রহমান, ডাক্তার মোশাররফ হোসেন অপু, ডাক্তার মোজাম্মেল হক জুয়েল, ডাক্তার কিশোর কুমার ধর, ডাক্তার মো. আলমগীর, সাধারণ সম্পাদক ডাক্তার মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দ্বীন ইসলাম, ডাক্তার এস এম মাহফুজুল ইসলাম (সৌরভ), ডাক্তার আতিক, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মো. কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার গোলাম হোসেন টুটন, দপ্তর সম্পাদক ডাক্তার আব্বাস ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক ডাক্তার মোস্তাক আহমেদ অপু, ডাক্তার অনন্ত হোসাইন, অর্থ সম্পাদক ডাক্তার মো. হামীম হায়দার (শৈবাল), সহ-অর্থ সম্পাদক ডাক্তার ফজলে আহমেদ (শাকিল), প্রচার সম্পাদক ডাক্তার সোহরাব হোসেন সৌরভ, সহ-প্রচার সম্পাদক ডাক্তার আদনান বিন ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাক্তার মো. সোহাগ মিঞা, সহ-স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আরিফ হানিফ, ক্রীড়া সম্পাদক ডাক্তার আশিক হুসাইন, সহ-ক্রীড়া সম্পাদক ডাক্তার ওহাব মিঞা, মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার তাসনুভা ফারজিন, সাহিত্য বিষয়ক সম্পাদক ডাক্তার কামাল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার বদরুদ্দোজা সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন (রবি) আরএমও প্রতিনিধি পদে ডাক্তার মোস্তাফিজুর রহমান রাজু, ডাক্তার ইউসুফ লিমন, ডাক্তার সাদিয়া রহমান এবং কার্যকরী পরিষদ সদস্য পদে ডাক্তার কামরুন্নাহার শেফালী, ডাক্তার আতিকুর রহমান, ডাক্তার আশিক মাহমুদ, ডাক্তার ইমরান মাহমুদ চৌধুরী, ডাক্তার শান্ত আরিয়ান, ডাক্তার কাউছার আহমেদ (রাজু), ডাক্তার আমির হোসেন আরমান, ডাক্তার তানভীর মাহমুদ ভূইয়া, ডাক্তার উম্মে সালমা নওরিনকে নির্বাচিত করা হয়।
এদিকে গত ২২মার্চ, রোববার দুপুরে ডক্টরস ক্লাব অব ভৈরবের নতুন সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক ডাক্তার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলের শুভেচ্ছা জানান।
নিউজ টুডে / এম.আর রুবেল
