শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে নারীসহ ৩ মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

ভৈরবে নারীসহ ৩ মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

64 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় সাফিয়া বেগম ওরফে মাফিয়া বেগম (৫২), মুজিবুর রহমান (৫৮) ও রবিনা বেগমকে (২৭) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাফিয়া বেগম ও মুজিবুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং রবিনা বেগমকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন এবং ভৈরব সার্কেলের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পঞ্চবটী এলাকার তিনজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক জানান, পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২জন নারী ও একজন পুরুষকে আটক করি। পরে তাদের প্রত্যেককে ৬মাস করে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্যের নমুনা সংরক্ষণ করে বাকি অংশ স্থানীয় লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হয়। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম