শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরব মডেল ফারিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভৈরব মডেল ফারিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

10 / 100 SEO Score

ভৈরব মডেল ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের কাশবন কফি হাউজে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভৈরব মডেল ফারিয়ার আহ্বায়ক এইচ এম লোকমান হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিন, সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক, আবেদীন জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজালাল, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নবী আনোয়ার, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ এবং ভৈরব ফারিয়ার সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

ভৈরব মডেল ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এ সময় ভৈরব রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, কুলিয়ারচর উপজেলা ফারিয়ার সভাপতি লোকমান হোসেন, মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিমল বিশ্বাস, আল ইনসাফ হাসপাতালের পরিচালক মাসুম বিল্লাহ, ভৈরব ফার্মাসিউটিক্যালস ম্যানেজার ফোরামের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংগঠনের দুই শতাধিক সদস্য, সাংবাদিক ও সুধীজন ইফতার মাহফিলে অংশ নেন।
ভৈরব মডেল ফারিয়ার আহ্বায়ক এইচ এম লোকমান হুদা বলেন, পবিত্র রমজান উপলক্ষে তিন শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, ফারিয়ার এ আয়োজন সফল করতে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাভানা ফার্মাসিউটিক্যালসের এএসএম মো. কামরুজ্জামান হারুন, রেনেটা ফার্মাসিউটিক্যালসের আরএসএম মো. জহিরুল ইসলাম, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের আরএসএম শেখ সাখাওয়াত হোসেন, ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের আরএসএম ইউসুফ আলী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের আরএসএম আলতাফ হোসেন এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের আরএসএম সামসুদ্দিন খালিদ।
এছাড়া সার্বিক সহযোগিতার জন্য ভৈরব মডেল ফারিয়ার পক্ষ থেকে একমির ওমর ফারুক, হেলথকেয়ারের আসাদুজ্জামান, এসকেএফের সিদ্দিক মিয়া ও নাভানার রাব্বি আহমেদকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম