শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে চিহ্নিত দুই ডাকাত গ্রেপ্তার

ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে চিহ্নিত দুই ডাকাত গ্রেপ্তার

62 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে দুই চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) ভোরে শহরের মেঘনা ত্রি-সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের গাছতলাঘাট এলাকার মোক্তার হোসেনের ছেলে জাকির হোসেন (২৭) ও একই এলাকার ভাসমান বাসিন্দা আনু মিয়ার ছেলে রাজন মিয়া (২৩)।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা ত্রি-সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ কুখ্যাত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য জাকির হোসেন ও রাজন মিয়াকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও ৭-৮ জন সহযোগী দৌড়ে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ধারালো ছুরি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আসামীদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টুডে / এম আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম