কিশোরগঞ্জের ভৈরব থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শক্তিপদ মৃধা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন। দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। ৩ জানুয়ারি, গতকাল শনিবার কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন তাঁকে জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে ঘোষণা করেন। এ সময় পুলিশ সুপার নিজ হাতে এসআই শক্তিপদ মৃধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ভালো কাজের স্বীকৃতি একজন অফিসারের কর্মস্পৃহা বাড়ায়। দায়িত্বশীলতা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমেই একজন পুলিশ সদস্য তাঁর অবস্থান তৈরি করে। তিনি এসআই শক্তিপদ মৃধার পেশাদার মনোভাব ও মাঠপর্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয়রা মনে করেন, পুলিশের প্রতিটি সদস্য যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে ভৈরবকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ছিনতাই ও মাদকমুক্ত ভৈরব গড়তে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলেও মত দেন তাঁরা। জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত হওয়ায় এসআই শক্তিপদ মৃধাকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
নিউজ টুডে / এম.আর রুবেল
