শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম পাভেল এর মায়ের ইন্তেকাল!

ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম পাভেল এর মায়ের ইন্তেকাল!

59 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর গ্রামের (র‍্যাব ক্যাম্পের সামনে) মো: ফাইজুল ইসলামের সহধর্মিণী ও সরকারি হাজী আসমত কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম পাভেলের মমতাময়ী মা শেফালী বেগম আর নেই। আজ ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার ভোর ৪টার দিকে কমলপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তারতার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি ৩ছেলে ২মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।


আজ শুক্রবার বাদ জুম্মা কমলপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় অংশ নেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, ভৈরব পৌর যুব দলের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল সহ দলীয় নেতাকর্মী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম