শিরোনাম
Home » সর্বশেষ » কুকুরকে বাঁচাতে গিয়ে চালকের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে টমটম;

কুকুরকে বাঁচাতে গিয়ে চালকের মৃত্যু

65 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে টমটম উল্টে যায়। এতে আলামিন মিয়া (৩৬) নামে টমটম চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কের এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ। নিহত আলামিন মিয়া পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি উত্তরকান্দা গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে ডেকোরেশন মালামাল বোঝাই একটি টমটম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর রাস্তার উপর দিয়ে দৌড়ে আসে। কুকুরটিকে বাঁচাতে টমটম চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং সেটি খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক আলামিন ঘটনাস্থলেই মারা যান। টমটমে থাকা তিনজন ডেকোরেশন কর্মী লাফিয়ে বাঁচতে গিয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

tomtom-gari-excident-image

কুকুরকে বাঁচাতে গিয়ে চালকের মৃত্যু

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ বলেন, সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামিন মিয়া নামে টমটম চালকের লাশ উদ্ধার করি। ওয়াজ মাহফিলের ডেকোরেশনের মালামাল নিয়ে যাওয়ার পথে কুকুরকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ টুডে / এম. আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম