শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

62 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়িতে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বিকেলে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ.এফ.এম. নাজমুস সাদাত, বিজনেস অনুষদের ডিন ড. আকিম এম. রহমানসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম