শিরোনাম
Home » সর্বশেষ » বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরবে জাঁকজমকপূর্ণ পরিবেশে;

বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

67 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গণমাধ্যমটি ২০তম বছর পেরিয়ে ২১তম বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালি, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের সার্বিক ব্যবস্থাপণায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মো. সোহেলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আর. এ. মারুকী শাহিন, পৌর বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা, জি টিভির ভৈরব প্রতিনিধি এম. এ হালিম প্রমুখ।


ওই অনুষ্ঠানে ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ। এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন এশিয়ান টিভি ও দৈনিক নয়া দিগন্তের ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজিব আহমেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বৈশাখী টেলিভিশনকে ভৈরবের সাধারণ মানুষের দুর্ভোগ, দুর্দশা, সমস্যা, সম্ভাবনা ও মাদকবিরোধী বিষয়ে আরও বেশি সংবাদ প্রচার করতে হবে। বৈশাখী টেলিভিশন হবে জনগণের টেলিভিশন। জনগণের ভালোবাসা ও জনপ্রিয়তা ধরে রেখে এই চ্যানেলটির ভবিষ্যৎ আরও সমৃদ্ধ ও সফল হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আদিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি ভৈরব শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম