শিরোনাম
Home » সর্বশেষ » ফাতেমা রমজান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

ফাতেমা রমজান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

63 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর, রোববার সকালে ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা পারভীনের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শরীফ আহমেদ, প্রধান শিক্ষক মো. নাজমুল হক ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক হাজী জামান, হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাত বেপারী এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরাফাত ভূঁইয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম লিটন বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম