শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে খোদেজা খানম হাইস্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

ভৈরবে খোদেজা খানম হাইস্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

59 / 100 SEO Score

কিশোরগঞ্জের ভৈরবে খোদেজা খানম হাইস্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আজ ২৮ ডিসেম্বর, রোববার সকালে ভৈরব বাজারস্থ খোদেজা খানম হাইস্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জে.আই ইমপেক্স লিমিটেডের সত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন ভৈরব উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল, গোপাল জিউর মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফালু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। আলোচনা সভা শেষে খোদেজা খানম হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আলকাছ মিয়া বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম