কিশোরগঞ্জের ভৈরবে অলিভ হেলথ কেয়ার অ্যান্ড সার্জিক্যালের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে শহরের নিউটাউন মোড়ে অবস্থিত অলিভ হেলথ কেয়ারের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এইচ. এম. লোকমান হুদা। এতে কিশোরগঞ্জ জেলা ফারিয়ার সভাপতি ও কেন্দ্রীয় ফারিয়া সিনিয়র সহ-সভাপতি মো: সাইদুল ইসলাম ইমন ভূইয়া, ভৈরব রিজনের অলিভ হেলথ কেয়ার ম্যানাজার সঞ্জীত দাস ও অলিভ সার্জিক্যালের মানাজার মো: পারভেজ মৃধাসহ প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভৈরবে অলিভ হেলথ কেয়ার অ্যান্ড সার্জিক্যালের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি- নিউজ টুডে
মাসিক সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হক, নিউজ টুডে বিডির সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি সাংবাদিক এম. আর. রুবেল সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
নিউজ টুডে / এম.আর রুবেল
