কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান। জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেয়া আক্তার, কামারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন বেগম, জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার ও সাথী আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও ভৈরব মডেল ফারিয়ার সভাপতি এইচ এম লোকমান হুদা, সুজন মিয়া, সোহেল মিয়া, শাকিল মিয়া, সোহরাব হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থী ও ভৈরব মডেল ফারিয়ার সভাপতি এইচ এম লোকমান হুদাসহ প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. ইকবালকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।
নিউজ টুডে / এম.আর রুবেল
