শিরোনাম
Home » সর্বশেষ » জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ভৈরবের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির প্রত্যয়ে:

জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ভৈরবের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

66 / 100 SEO Score

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও মুক্তির প্রত্যয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ভৈরবের বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় তিনি দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাওলানা মো. কবির হোসাইন ও ভৈরব পৌর জামায়াতের আমির আলহাজ¦ শাহজাহান সরকার। এসময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নবযোগদানকারী বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তাঁর দীর্ঘ নেক হায়াত ও কল্যাণ কামনা করেন।

বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি আগ্রাসন থেকে মুক্ত হতে আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। তিরিশলক্ষ শহিদ ও দুইলক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হলেও দুঃখজনকভাবে স্বাধীনতার ৫৫ বছরেও ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত হয়নি। এই আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
তিনি বলেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নীরব রয়েছেন। একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীই ভারতীয় আগ্রাসনের বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থানে রয়েছে। কেবল জামায়াতে ইসলামীই পারবে এদেশকে র্দুনীতি ও চাঁদাবাজ মুক্ত করে ইনসাফের রাষ্ট্রকায়েম ও ভারতীয় আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে। ইনসাফ ও ইসলামি মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় স্বাধীনতা রক্ষার সংগ্রামে অবশিষ্ট জীবন উৎসর্গ করতেই আমার এই সিদ্ধান্ত।
কিশোরগঞ্জ-৬, (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীর হওয়ার পকিল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলার সময় হয়নি। দল যদি দায়িত্ব দেয়, তবে আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করাই হলো আমার মূলউদ্দেশ্য।

বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগদানের দৃশ্য

জামায়াতে ইসলামীতে যোগদান করলেন বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও পরিচিত। তিনি ভৈরব রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন স্কুল, মাদ্রসা, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ষাটের দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি হাজী আসমত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজীতির সঙ্গে যুক্ত  ছিলেন বলে জানাগেছে। এছাড়াও তিনি ডাকসুর নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক যাত্রার ধারাবাহিকতায় ১৯৭১ সালে তিনি সরাসরি মুক্তিযুদ্ধের অপারেশনে অংশগ্রহণ করেন।
এদিকে, তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান নিয়ে ফেসবুক সহ ভৈরবের বিভিন্ন আনাচকানাচে চলছে আলোচনা সমালোচনা ও পক্ষে বিপক্ষে চুলছেড়া বিশ্লেষণ। তাঁর এই সিন্ধান্তে ফেসবুকে নেটিজেনরা নেতিবাচক পোস্ট ও কমেন্ট করছেন। বিষয়টিকে অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তবে, সাধারণ মানুষজন মনে করছেন, কিশোরগঞ্জ-৬, ভৈরব-কুলিয়ারচর আসনে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জামায়াতের প্রার্থী হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে অনেকটাই প্রভাব ফেলতে পারে। কিন্তু নিশ্চিত জয় নিয়ে ঘরে ফিরবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠানিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি (ভৈরব-কুলিয়ারচর) আসনের ধানের শীষের প্রার্থী মো: শরীফুল আলম।
এবিষয়ে ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হক বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়ে রাজাকার আলবদরের দল জামায়েতে ইসলামীতে যোগদান করা খুবই দুঃখজনক ঘটনা। স্বাধীনতার সংগ্রামে অনেক ত্যাগ-তিতিক্ষা আছে। স্বাধীনতার পক্ষের হয়ে তো আর জামায়েত শিবির করতে পারেনা। অন্যকোন দলে যোগদান করলেও কিছুটা ইজ্জত বাঁচতো তাঁর। দিনদিন তাঁর নীতি নৈতিকতা লোভ পাচ্ছে। ভীমরুতি ধরলে যা হয় আরকি। হয়ত নির্বাচন করার ইচ্ছা আছে, তাই নিজের স্বার্থের জন্য শেষ বয়সে এমন আত্নঘাতী সিন্ধান্ত। একেক সময় একেক দলে যোগদান করে বরং ব্যক্তিত্ব কমাচ্ছে। তিনি এই নির্বাচনে জামায়েতে ইসলামীর প্রার্থী হলেও ভোটের মাঠে কোন প্রভাব পড়বে না। আগামী নির্বাচনে বিপুল ভোট পেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠানিক সম্পাদক গণমানুষের নেতা বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম বিজয় লাভ করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম